প্রচ্ছদ দৈনিক খবর

এবার দেখা মিলবে ‘রিং অব ফায়ার’, দেখে নিন সূর্যগ্রহণের সময়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কক্ষপথ পরিক্রমায় কিছু সময়ের জন্য পৃথিবী আর সূর্যের মাঝে চলে আসবে চাঁদ। ধীরে ধীরে চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। তবে পুরোপুরি ঢাকতে পারবে না। শেষ মুহূর্তে সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যাব’ে। দেখে মনে হবে, আগু’নের আংটি! এমন এক মহাজাগতিক দৃশ্যের দেখা মিলবে আগামী ১০ জুন।

এদিন চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারবে না। তবে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ ঢাকা পড়ে যাব’ে; এ কারণে এটি অনেকটা রিং-এর মতো মনে হবে। তাই বিজ্ঞানীরা এবারের সূর্যগ্রহণের নাম দিয়েছেন নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।

জানা গেছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিটে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে। এর মধ্যে গ্রহণের চরম গ্রাস দেখা যাব’ে ‘বিকেল ৪টা ৪১ মিনিটে।

তবে আগামী বৃহস্পতিবারের এই সূর্যগ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে সেভাবে দেখা যাব’ে না বলেই জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। চলতি বছরেরই ৪ ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। তবে সেটিও বাংলাদেশ থেকে দেখা যাব’ে না।

এবারের সূর্যগ্রহণ কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তরমেরু থেকে ভালোভাবে দেখা যাব’ে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও নজরে আসবে ‘রিং অব ফা’য়ার’।