প্রচ্ছদ দৈনিক খবর

এবার করোনায় প্রাণ গেল আইপিএল খেলা ক্রিকেটারের!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নার ‘সেকেন্ড ওয়েভ’-এ ল’ণ্ডভ’ণ্ড ভারত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর শুধু খারাপ খবরই এসে হাজির হচ্ছে। প্রাণ ঝরছে সর্বস্থরের মানুষের প্রাণ। পিছিয়ে নেই ক্রীড়া ব্যাক্তিত্বদের বেলায়ও। এবার করো’নায় প্রাণ গেলে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে দল পাওয়া ক্রিকেটার বিবেক যাদবের।

বিবেক যাদব রাজস্থানের রঞ্জি ট্রফির অত্যান্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। দীর্ঘদিন তিনি লিভার ক্যা’ন্সা’রে ভু’গছিলেন। কিন্তু দুর্বল শরির আর করো’নার ধ’কল বইতে পারলো না। চলে গেলেন না ফেরার দেশে। বুধবার ভারতের জয়পুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন মাত্র ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।রাজস্থান দলের প্রাক্তন ক্রিকেটার রোহিত ঝালানি হিন্দুস্থান টাইমসকে বলেছেন, “বছর দুয়েক আগে তার লি’ভার ক্যা’ন্সা’র ধরা পড়ে।

কিন্তু ও সেরে উঠছিল। কিছু দিন আগে ও কেমোথেরাপির জন্য হাসপাতালে গিয়েছিল, তখনই ওর কো’ভিড ধরা পড়ে। এর পরই ওর শা’রীরি’ক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।” বিবেকের ফার্স্টক্লাস অভিষেক ২০০৮ সালে। ২০১০-১১ মৌসুমে রঞ্জি ট্রফির ফাইয়ানলে বারোদার বিপক্ষে নেন ৪ উইকেট। এরপরেই দল পেয়ে যান আইপিএলে। ২০১২ সালে এই প্রয়াত লেগ ব্রেক বোলারকে ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় ততকালীন দিল্লি ডেয়ারডেভিলস।

যদিও দিল্লির হয়ে কোনও ম্যাচে নামার সুযোগ হয়নি তার। ১৮টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন তিনি। ভারত ‘এ’ দলের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন। এ ছাড়াও চারটি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন বিবেক।