ভূ’মধ্যসাগরে ইসরাইলের একটি যু’দ্ধজা’হাজ লক্ষ্য করে ক্ষেপণা’স্ত্র হা’ম’লা চালিয়েছে হামাস। সোমবার (১৭ মে) হামাসের সামরিক শাখা ইযাদ্দিন আল কাসসাম এই তথ্য জানিয়েছে।
গাজা থেকে আল-আলম টিভি চ্যানেল ইসরাইলি যু’দ্ধজাহা’জে হা’ম’লা’র তথ্য জানিয়েছে। তবে এতে ক্ষ’য়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পার্সটুডে জানিয়েছে, সোমবার ই’হুদি উপশহর ‘হার্টসলিয়া’-তেও ক্ষেপণা’স্ত্র হা’ম’লা চালিয়েছে আল কাসসাম ব্রি’গে’ড।
এর আগে হামাসের যো’দ্ধারা ইসরাইলের আশকেলান উপকূলে তেল ও গ্যাস উ’ত্তোলন কেন্দ্রে ক্ষেপণা’স্ত্র নিক্ষেপ করেছে। এদিকে, ইসরাইলের টিভি চ্যানেল ‘নাইন’ জানিয়েছে, হামাসের কাছে চালকবিহীন ড্রো’ন নৌ’যান রয়েছে এবং এসব সাবমেরিন ড্রো’ন ব্যবহার করে ভূ’মধ্যসাগরে ইসরাইলি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে হা’ম’লা’র আশ’ঙ্কা রয়েছে।
ইসরাইলি সূত্রগুলো বলছে, হামাসের কাছে যেসব সাবমেরিন ড্রোন রয়েছে সেগুলো ৫০ কেজি ওজনের বিস্ফো’রক বহন করতে পারে। গত ১০ মে থেকে অবরুদ্ধে গাজায় বিমান, আ’র্টিলারি এবং ড্রোন হা’ম’লা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের হা’ম’লা থেকে রেহায় পাচ্ছে না বেসামরিক ভবন, শরণার্থী শিবির এমনকি মিডিয়া অফিসও।
আল জাজিরা বলছে, গত আটদিনে ইসরাইলি বিমান হা’ম’লা’য় শুধু গাজা উপত্যকায় এখন পর্যন্ত ১৯৮ জন নি’হ’ত হয়েছেন। এরমধ্যে ৫৮ জনই শিশু। এছাড়া আ’হ’ত হয়েছেন আরও ১,৩০০ জনের বেশি। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ছোড়া র’কেটে ১০ ইসরাইলি নি’হ’ত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।













































