প্রচ্ছদ বিনোদন

এবারের সেরা কাঙ্খিত পুরুষ হিসেবে প্রথম স্থান পেলেন যশ, ছবি শেয়ার হতেই ‘হাহাহা রিঅ্যাক্ট’ দিলেন ঋতাভরী!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানায় বহু কিছু আমাদের হাতের মুঠোয় চলে আসে মুহূর্তের মধ্যেই। ঘরে বসে থেকেই জানতে পারা যায় কখন কোথায় কি হচ্ছে। পাশাপাশি এমন কোনো মানুষ নেই যে ফেসবুকে অ্যাকাউন্ট নেই। এটা থাকতেই হবে। এই খানে যদি আপনার ঘর থেকে তাহলে জেনে রাখবেন আপনার গতিবিধি সব নজরবন্দি। সেরকমই নেট জনতার চোখে আটকে গেলেন টলিউডের মিষ্টি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

বর্তমানে লকডাউনের প্রভাবে সকলেই গৃহবন্দী। শ্যুটিং ফ্লোর থেকে সমস্ত কিছুই বর্তমান বন্ধ। এই সময়ে সোমবার এক ইংরেজি সংবাদমাধ্যমে এক সমীক্ষায় টলিউডের সবচেয়ে ‘কাঙ্খিত’ পুরুষ হিসেবে একদম প্রথমে আছেন যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এটা দেখেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী হা হা হা করে হেসে ওঠেন, মানে হা হা হা রিয়্যাক্ট দেন। ব্যাস, যেই না হা হা হা হাসির রিয়্যাক্ট দেন ওমনি একদল নেট নাগরিক তার স্ক্রিনশট নিয়ে নেন এবং তা কমেন্ট বক্সে ছড়িয়েও দেন। তাহলে ঋতাভরী হাসলেন? মানে খিল্লি নিলেন? তিনি কেন হাহা রিয়্যাক্ট দিলেন তা জানার জন্য সকলেই উত্তেজিত হয়ে পরে।

প্রথমে নিজেই যশের ছবিতে হাহা রিয়্যাক্ট দিলেও পরে তিনি নিজেই সেই রিয়্যাক্ট তুলে নেন। কারণ ঋতাভরীও নিজেও চতুর্থ নম্বরে রয়েছেন। প্রথম কাঙ্ক্ষিত নারী মিমি, দ্বিতীয় মধুমিতা, তৃতীয় স্থানে নুসরত এবং চতুর্থ স্থানে ঋতাভরী নিজে। তাহলে উনি নিজে চতুর্থ স্থানে থেকে ফার্স্ট বয়কে কেন ভেংচি কাটলেন? তাহলে তিনি নিজেও চতুর্থ স্থানে থাকার পরেও কেন যশকে হাহাহা রিয়্যাক্ট দিলেন। এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটু জিভ দেখলেই বলা হয় উফ্ কত বড় জিভ। হয়তো ঋতাভরী ভুল বশত হা হা হা রিয়্যাক্ট দিয়েছেন কিংবা বন্ধুত্বের মধ্যে মজার ছলে দিয়েছেন।

অভিনেত্রী ঋতাভরী যা করেছেন পুরো ব্যাপারটাই গসিপ ছাড়া কিছু নয়। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যা শেয়ার করা হয় তা মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পরে। তার পাশাপাশি নেট জনতার একদম বিড়ালের মতন। দূর থেকেই মাছের গন্ধ পান তারা। ঋতাভরীর রিয়্যাক্ট-এর পর যশ পাল্টা কোনো জবাব দেননি। বরং নিজের এমন জয় উপভোগ করছেন সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়।