প্রচ্ছদ দৈনিক খবর

এটিএম মেশিন না ভেঙেই ৯ দিনে ৪০ লাখ টাকা লুট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারতের পশ্চিমবঙ্গে এটিএম বুথের কোন মেশিন না ভেঙেই লাখ লাখ টাকা (রুপি) তুলে নিয়েছে একটি চক্র। কলকাতায় গত ৯ দিনে প্রায় ৪০ লাখ রুপি এই পদ্ধতিতে চুরি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

উত্তর কলকাতার কাশীপুর, মধ্য কলকাতার নিউমার্কেট ও দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার ৩টি এটিএম বুথে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিউমার্কেটের এটিএম থেকে ১৮ লাখ ৮০ হাজার, যাদবপুর থেকে ১৩ লাখ ৮০ হাজার ও কাশীপুরের এটিএম থেকে ৭ লাখ রুপি তোলা হয়েছে। পুলিশের দাবি, বিশেষ যন্ত্রের সাহায্যে এটিএম থেকে টাকা তুলছে এই চক্রটি।

বিশেষজ্ঞদের ধারণা, এটিএম মেশিনে কার্ড প্রবেশ করানোর পর যে অঙ্কের টাকা দিতে বার্তা দেওয়া হচ্ছে, যন্ত্রটি বিশেষ কৌশলে তার চেয়ে কয়েকগুণ বেশি টাকা বের করে আনছে।

আর তাই টাকার জন্য মেশিন ভাঙারও প্রয়োজন হচ্ছে না। গোয়েন্দাদের ধারণা এটিএমের সফটওয়্যারে গোলযোগ সৃষ্টির মাধ্যমে এই কারসাজি করছে প্রতারকরা। একই ধরনের এটিএম মেশিন থেকেই এই জালিয়াতি করছে চক্রটি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।