প্রচ্ছদ দৈনিক খবর

এই দুই ক্রিকেটারের জন্য টেস্ট ফাইনালে এগিয়ে থাকবে ভারত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে বল গড়ানোর আগে ভারতকে এগিয়ে রাখলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক রশিদ লতিফ। লতিফ জানালেন বিরাট কোহলির প্রধান দুই অস্ত্রের নাম।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে বল গড়ানোর আগে ভারতকে এগিয়ে রাখলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক রশিদ লতিফ। তিনি ব্যাখ্যা করলেন কী কারণে নিউজিল্যান্ডের তুলনায় এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। লতিফ জানালেন বিরাট কোহলির প্রধান দুই অস্ত্রের নাম। লতিফের মতে ভারতের স্পিন বিভাগের জন্যই বিরাট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে কিউইদের থেকে কিছুটা এগিয়ে থাকবে।

লাতিফ জানিয়েছেন সাউদাম্পটনে নামার আগে ফেবারিট থাকবে বিরাটের টিম ইন্ডিয়া। ৫২ বছরের প্রাক্তন পাক উইকেটরক্ষক জানান রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের জন্যই ভারতীয় দলের শক্তি বৃদ্ধি হবে। কারণ ব্যাখ্যা করতে গিয়ে লাতিফ জানান, ‘নিজেদের শক্তিশালী স্পিন বিভাগের জন্য ভারত অনেক বেশি সুবিধা পাবে। জাদেজা এবং অশ্বিন দু’জনেই ভাল ব্যাট করার ক্ষমতা রাখেন এবং দু’জনেই খুব ভাল স্পিন করেন।

সাউদম্পটনে বড় ভূমিকা পালন করবে স্পিনাররা। উভয় প্রান্তে এই স্পিনার উইকেট থেকে কিছুটা স্পিন তুলতে পারলে নিউজিল্যান্ডের পক্ষে বিষয়টিকে কঠিন হয়ে উঠতে পারে।’ লতিফের মতে ভারতের দু’জন স্পিনারই বল করার পাশাপাশি ব্যাটিংও করতে পারেন। ফলে সঠিক সময়ে তারা ব্যাট করেও দলকে সাহায্য করতে পারেন।

আর তারা যেহেতু বল করার পাশাপাশি ব্যাটটাও করতে পারেন ফলে বিরাট তাঁর বোলিং শক্তিকে আরও মজবুত করেছেন এবং পাঁচ জনের বোলিং অপশন নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন। আর এই কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাটের ভারতকে এগিয়ে রাখছেন লতিফ।