প্রচ্ছদ দৈনিক খবর

উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় গ্রেফতার হতে পারেন মিঠুন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনী সভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় মা’মলা দায়ের করা হয়েছে টলিউড অ’ভিনেতা বিজেপির নতুন নেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে। তাদের বি’রুদ্ধে মা’মলা দায়েরের পর গ্রে’ফতার দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার (০৬ মে) কোলকাতার মানিকতলা থা’নায় মা’মলা’টি দায়ের করেছে তৃণমূল কংগ্রেসের অঙ্গসংগঠন যুব তৃণমূল।

কিছুদিন আগে বিজেপি-র ব্রিগেড সমাবেশে, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই বক্তৃতা করতে গিয়ে নিজের ছবির জনপ্রিয় সংলাপ আউড়েছিলেন মিঠুন। এফআইআরে বলা হয়েছে, মিঠুনের ওই সব সংলাপেই উত্তে’জনা ছড়িয়েছে রাজ্যে। একজন তারকা হিসাবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও অ’ভিযোগ করা হয়েছে ওই এফআইআরে।

এছাড়া বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষও নির্বাচনী প্রচারের ময়দানে “জায়গায় জায়গায় শীতলখুচি’’ হবে বলে মন্তব্য করেছিলেন। তার বি’রুদ্ধেও উস্কানিমূলক মন্তব্য করার অ’ভিযোগ আনা হয়েছে তৃণমূলের পক্ষে। সূত্র: আনন্দবাজার।