প্রচ্ছদ বিনোদন

‘উত্তম কুমারের নাতবৌ বলেই কি শাড়ি পরতে হবে’, সমালোচনায় বিরক্ত হয়ে মুখ খুললেন দেবলীনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা সিনেমা বাঙালি দর্শকের মনে জায়গা করে আছে। বাঙালির সেকালের সর্বকালের সেরা অভিনেতা উত্তম কুমার। উত্তম কুমারের একমাত্র নাতবউ দেবলীনা কুমার। রূপে গুনে তন্বী, জনপ্রিয় এবং বুদ্ধিমতী। দেবলীনা কুমার দুর্দান্ত নাচ করতে পারেন। এখনও অবধি তাকে শেষবারের মত বড়পর্দায় দেখা গিয়েছে রঙ্গবতি গানের দৃশ্যে। দেবলীনা কুমার খুই স্পষ্টবাদী। নিজের ছবি কোনো সময়ের জন্য এডিট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। এমনকি বাবা দিলীপ ঘোষের হয়ে প্রচারে গিয়েও বিজেপির রাজ্য সভাপতিকে বিদ্রুপ করতেও পিছু হটেননি।

তাই সোশ্যাল মিডিয়ায় তাকে মাঝে মাঝেই হতে হয় সমালোচনার শিকার। আর এবার সমালোচনায় তিতিবিরক্ত হয়ে দেবলীনা খুললেন মুখ। উত্তম কুমারের নাতবৌয়ের বেশভূষা নেট নাগরিকদের সমালোচনার বিষয়বস্তু হয়ে ওঠা প্রসঙ্গে দেবলীনা বলেছেন, “উত্তম কুমারের নাতবৌ বলে শুধু শাড়ি পরতে হবে? তিনি তাঁর সময় দাঁড়িয়ে যতটা আধুনিক ছিলেন, আমরা আজকের দিনে দাঁড়িয়েও ততটা আধুনিক নই। সুতরাং যাঁরা বলছেন আমার পোশাক দেখে তিনি অসন্তুষ্ট হতেন, আমার মনে হয় তাঁরা ভুল বলছেন। তাঁরা কেউই তাঁকে কোনও দিনও সামনে থেকে দেখেছেন বা চিনেছেন বলে মনে করি না”।

“উত্তম কুমারের নাত বৌ” পরিচয় ছাড়াও দেবলীনাকে একাধিকবার সমালোচনার শিকার হতে হয়েছে “বিধায়কের মেয়ে” হিসেবে। নেটিজেনদের একাংশের দাবি দেবলীনা বিধায়কের মেয়ে হওয়ার কারণেই টলিউডে সুযোগ পেয়েছেন। তাদের উদ্যেশে দেবলীনা জানিয়েছেন “কিছু মানুষ লকড প্রোফাইলের আড়ালে লুকিয়ে ট্রোল করতে ভালবাসেন। দেবাশিস কুমারের মেয়ে বা উত্তম কুমারের নাতবৌ পরিচয়টাকে খুব নেতিবাচক ভাবে তুলে ধরেন তাঁরা”।

https://platform.instagram.com/en_US/embeds.js