প্রচ্ছদ দৈনিক খবর

ঈদে বাজারে এলো কাবিলা টি-শার্ট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির কাবিলা-শুভ-হাবু ভাই ও পাশা ভাই নামের চরিত্রগুলো যেনো দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। বাস্তব জীবনেও কাবিলা চরিত্রের প্রভাব বেশ পরিলক্ষিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ঈদে বাজারে দেখা গেল কাবিলা টি-শার্ট।

গতকাল বুধবার (৫ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি টি-শার্টের ছবি শেয়ার করে নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন- ফ্যান মেইড, #কাবিলা #ব্যাচেলর পয়েন্ট।

অমির সেই পোস্টে নেটাগরিকরা মন্তব্যের জোয়ার বইয়ে একজন আরেকটি টি-শার্টের ছবি পোস্ট করে লিখেছেন, দিস ইজ পাশা। আরেকজন লিখেছেন- কাবিলারে তো পাইলাম, রোকেয়া কোনাই তুই?

গেল ১৩ এপ্রিল শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন। শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছে কাবিলা। তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে নাটকটি শেষ হলেও দর্শকের আগ্রহের মাত্রা কমেনি। তাদের একটাই চাওয়া- ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ফোর আসুক।