প্রচ্ছদ আন্তর্জাতিক

ইজরাইলকে হামাসের নতুন হুমকি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সম্প্রতি আবারও ইস’রায়েলকে হুঁশায়ারি দিয়েছে ফিলি’স্তিনের ইস’লামি প্রতিরোধ আ’ন্দোলন হামাস। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় যদি তাদের আগ্রাসন অব্যাহত থাকে তাহলে আবার যু’দ্ধ শুরু হবে বলে জানিয়েছে।

এ নিয়ে এক সাক্ষাৎকারে হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি বলেন,ইস’রায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আবার যু’দ্ধ শুরু হবে ইহুদিবাদী ইস’রায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং দৈনিক ভিত্তিতে পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে ঘরহারা করার পরিকল্পনা করছে তারা।

সে ক্ষেত্রে এসব ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে ইস’রাইলের বি’রুদ্ধে নতুন করে যু’দ্ধ শুরু করতে পারে হামাস। হামাসের মুখপাত্র জো’র দিয়ে বলেন, দুই পক্ষ যে যু’দ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যু’দ্ধবিরতি নয়। দখলদার ইস’রাইলের র’ক্তপিপাসু ও অ’প’রাধমূলক তৎপরতার কারণে এই অ’স্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর।

তার ভাষ্যমতে, ইস’রায়েল যতক্ষণ পর্যন্ত এই যু’দ্ধবিরতি চুক্তি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইস’রাইল যদি যু’দ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সাথে সং’ঘর্ষ শুরু হবে। উল্লেখ্য, হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। ফিলি’স্তিনে দুটি দল বেশ সক্রিয়। একটি হামাস, অন্যটি ফাতাহ। এর মধ্যে হামাসের দখলে রয়েছে গাজা এলাকা।