প্রচ্ছদ দৈনিক খবর

আল্লাহ চাইলে আরও সুখবর আসছেঃ এরদোগান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

তুরস্কের কৃষ্ণসাগরে ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে তুরস্ক। এ গ্যাস আবিষ্কারের ফলে দেশের অর্থনীতিতে নতুন সুবাতাস বইবে বলে ধারণা করা হচ্ছে।গতকাল শুক্রবার (৪ জুন) গ্যাসের এ বিশাল মজুদ আবিষ্কারের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান । খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, সাকারিয়া গ্যাস ক্ষেত্রের আমাসরা-১ কূপে আমাদের তেল-গ্যাস অনুসন্ধাকারী জাহাজ ফাতিহ ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে। আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আল্লাহ চাইলে, আমরা আশা করছি ওই এলাকা থেকে আরও সুখবর মিলবে।

এরদোগান আরও বলেন, ভবিষ্যতে ফিলিওসি ভ্যালি প্রজেক্ট উৎপাদন, রপ্তানি এবং এ এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় সাগর থেকে মূল ভূখণ্ডে গ্যাস কীভাবে আনা হবে এবং তা ব্যবহারের উপযোগী করে তোলা হবে সে পরিকল্পনার কথা জানান এরদোগান।

আরও পড়ুন=বর্তমানে ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। যার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি অংশ আরব আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এছাড়া চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে আরও সময় চেয়েছে তারা। তবে এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানালেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে না। আইপিএলের মতোই আরব আমিরাতে সরিয়ে নেয়া হবে কুড়ি ওভারের এই বিশ্বকাপ। এর পেছনে কারণ হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরের বৃষ্টির কথা উল্লেখ করেছেন এহসান মানি।

এ ব্যাপারে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ডট কমে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা ভারতে হওয়ার কথা ছিল, সেটা এখন আরব আমিরাতে চলে যাচ্ছে। আইপিএলের বাকি ম্যাচগুলোও তো আরব আমিরাতে নিতে বাধ্য হয়েছে ভারত।’