প্রচ্ছদ দৈনিক খবর

আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চীন বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে। আজ শুক্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ খবর জানান। পরে চীনা দূতাবাস এক সংবাদ বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ওই বি’জ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অ’তিমা’রি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের টিকার প্রয়োজন রয়েছে এটি অনুধাবন করে দেশটি। চীন এ-ও মনে করে টিকার দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করা হলে অ’তিমা’রি মোকাবিলায় বাংলাদেশের উপকার হবে। ভবিষ্যতে অ’তিমা’রি মোকাবিলার জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন প্রস্তুত।

এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।