ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়লাভ করেছে বাংলাদেশ। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩৩ রানে হেরেছে শ্রীলংকা।
ম্যাচের শুরুতেই শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ৫০ ওভা’রে তামিম মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চু’রিতে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২৪ রানেই অলআউট হয় লঙ্কানরা।
দুর্দান্ত ব্যাটিং এর কারনে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে ৮৭ বলে তিনি করেছেন ৮৪ রান। তবে এই ৮৭ রানের মধ্যে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র পাঁচটি। চার মে’রেছেন চারটি এবং ছক্কা হাঁকিয়েছেন একটি।
তবে অন্য দিনের তুলনায় খুবই কম বাউন্ডারি মে’রেছেন মুশফিকুর রহিম। তবে এটি তার গেমপ্ল্যান-এর একটি অংশ জানিয়েছেন মুশফিকুর রহিম। সেইসাথে তিনি জানিয়েছেন তিনি পোলার্ড বা রাসেল নই। সেই সাথে আজকের ক্রিকে’টের ব্যাটিংয়ের জন্য সহ’জ ছিল না জানিয়েছেন মুশফিকুর রহিম।
গতকাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিকুর রহিম বলেন, “আজ ব্যাট করা সহ’জ উইকেট ছিল না। সাকিব এবং লিটন দ্রুত আউট হয়ে গেলে আম’রা চাপে পড়ে গিয়েছিলাম। তামিম ভালো ব্যাটিং করেছে। আমাকে দারুন সঙ্গ দিয়েছ যার কারণে আমি ব্যাটিংয়ে আরো বেশি সুযোগ পেয়েছি। তারপরে রিয়াদ ভাই দুর্দান্ত ছিলেন”
তিনি আরও বলেন, “আমি বিশালদেহী কেউ নই, সহ’জে বাউন্ডারি মা’রতে পারি না। আমি পোলার্ড বা রাসেল নই। চেষ্টা করেছি নিজের শক্তিতে জায়গায় থাকতে। এই কন্ডিশনে বেশি বাউন্ডারি মা’রা খুবই ক’ষ্ট’কর। রিয়াদ ভাই এবং আফিফ হোসেনের শেষের দিকের ব্যাটিং দুর্দান্ত ছিল।”
“আজকের আবহাওয়া খেলার জন্য অনুকূলে ছিল না। এত গরমের মাঝেও আম’রা ভালো খেলেছি। বিশেষ করে আমাদের দলের বোলাররা ভালো বোলিং করেছে। মিরাজ দুর্দান্ত বল করেছে। এছাড়াও সাকিব এবং মু’স্তাফিজ ভালো বোলিং করেছে।”













































