বাংলাদেশ হেফাজতে ইস’লামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বি’রুদ্ধে কথিত ‘দ্বিতীয় স্ত্রী’’ জান্নাত আরা ঝর্ণা মা’মলা করেছেন। মা’মলার এজাহারে তিনি উল্লেখ করেছেন সব তথ্য। আজ শুক্রবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁ থা’নায় মা’মলা’টি করেন তিনি।
এদিকে মা’মলার এজাহারে জানানো হয়েছে, তার (ঝর্ণা) প্রথম স্বামী মা’ওলানা শহীদুল ইস’লামের সঙ্গে সংসার ভাঙার মাস্টারমাইন্ড ছিলেন মামুনুল। তাদের দাম্পত্য জীবন বিষিয়ে তুলেছিলেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, বিয়ের আশ্বা’সে মামুনুল আমা’র সঙ্গে একাধিকবার শারীরিক স’ম্পর্ক করে। কিন্তু বিয়ের কথা বললে কালক্ষেপণ করতে থাকে মামুনুল। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।
এ সময় ঝর্ণা বলেন ২০০৫ সালে মামুনুলের সঙ্গে তার পরিচয়। শহীদুলের মাধ্যমেই এই পরিচয়। স্বামীর বন্ধু হওয়ায় তাদের বাড়িতে মামুনুলের ছিল অবাধ যাতায়াত। তিনি বলেন, ‘মামুনুল আমাদের স্বামী-স্ত্রী’র মতানৈক্যের মধ্যে প্রবেশ করে দূরত্ব তৈরি করতে থাকেন এবং আমাদের দাম্পত্য জীবন চরমভাবে বিষিয়ে তোলেন। সাংসারিক এই টানাপোড়েনে একপর্যায়ে মামুনুলের পরাম’র্শে আমাদের তালাক হয়।’













































