বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেতা জিতু কমল। টেলিভিশন জগতের যেকোনো খবর খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যায়। টলি পাড়ায় যেরকম সম্পর্ক গড়ার গুঞ্জন ভেসে আসে। তেমনি সম্পর্ক ভাঙার গুঞ্জন খুইব সহজেই বাতাসের মত ঘুরে বেড়ায় টলিপাড়ায়। বর্তমান টেলিভিশনের আরেক জনপ্রিয় জুটি হল জিতু কমল ও নবনীতা দাস।
আজ থেকে মাত্র আড়াই বছর আগে জিতু ও নবনীতা ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকে তাদের প্রেম দেখে সকলেই। সেখানে অভিনয় করতে করতেই তাদের বন্ধুত্ব হয়। তারপর একসঙ্গে অভিনয় করতে করতেই একে ওপরের প্রেমে পরে যান। প্রেমপর্ব মিটিয়ে দু বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চুটিয়ে সংসারও করছিলেন। জীতু আর নবনীতার খুনসুটি করেই দিন কাটাচ্ছিল। অর্ধাঙ্গিনী ধারাবাহিকে অভিনয় করতে করতেই নিজেরাই অর্ধাঙ্গিনী হয়ে ওঠেন।
বর্তমানে অভিনেতাকে আকাশ আট চ্যানেলে ‘হয়তো তোমারই জন্য’ সিরিয়ালে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।অপরদিকে নবনীতা ‘সাধক বামাখ্যাপা’ সিরিয়ালে মা তাঁরার চরিত্রে অভিনয় করছেন। ছোট পর্দার জিতু ও নবনীতা বেশ হিট। মাঝে মধ্যেই মজাদার ছবি, ভিডিও আপলোড করেন দুজন। কিছুদিন আগেই ছিল এই দুজনের বিবাহ বার্ষিকী। দ্বিতীয় বিবাহ বার্ষিকীতেও তেমন বড় করে কোনো আয়োজন করতে পারেননি। সাধারণ ভাবে কেক কেটেছিলেন তারা।
কাজের সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তারা। নানারকম ভিডিও ও ছবি আপলোড করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। বেশ জনপ্রিয় তারা ইনস্টাগ্রামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যা দেখে দর্শকরা হেসে খুন।এখানে নবনীতাকে লিপ মিলিয়ে জিতুর উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, “প্রতিজ্ঞা কর, কখনও মদ ছোঁবে না?” জিতু উত্তর দেন, ‘প্রতিজ্ঞা করলাম’। তারপর নবনীতা তাকে আবারও জিজ্ঞেস করে যে,”প্রতিজ্ঞা কর আমি ছাড়া অন্য কোনও মহিলার দিকে তাকাবে না, জুয়া খেলবে না?” আর এবারেও জিতু তার ঘর নেড়ে জবাব দেন। তারপরেই আবার নবনীতা আরেকটি প্রতিজ্ঞা বাণ ছোড়েন,”এ বার প্রতিজ্ঞা কর, আমার জন্য নিজের জীবনও দিয়ে দেবে?” ঠিক তখনই জিতু উত্তর দেন, “দিয়ে দেব, এত ‘না’…এই জীবন রেখে করবই বা কী?” কিন্তু পুরো ব্যাপারটাই মজার ছলে করা। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।
https://platform.instagram.com/en_US/embeds.js













































