প্রচ্ছদ দৈনিক খবর

আবার টি-১০ ক্রিকেট খেলতে মাঠে নামছেন সচিনরা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সেহওয়াগ, গেইলদের মতো মহাতারকাদেরও দেখা যেতে চলেছে নতুন টুর্নামেন্টে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে মাঠে ফিরে সচিন তেন্ডুলকররা বুঝিয়ে দিয়েছেন, এখনও ক্রিকেটপ্রেমীদের আনন্দ উপহার দিতে পারেন তাঁরা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের রেশ এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে।

এরই মধ্যে নতুন টুর্নামেন্টে তেন্ডুলকরের মতো কিংবদন্তির মাঠে নামার কথা জানা গেল। তাও আবার ১০ ওভারের উত্তেজক ফর্ম্যাটে। নতুন বছরের শুরুতেই আমিরশাহিতে অভিনব এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে, যেখানে একই সঙ্গে মাঠে নামতে দেখা যাবে ক্রিকেটার ও অভিনেতাদের, এমনটাই খবর।

৬ দলের এই টি-১০ টুর্নামেন্টে সচিন, সেহওয়াগ, ক্রিস গেইলের মতো মোট ১২ জন ক্রিকেটারকে ব্যাট-বল হাতে মাঠ মাতাতে দেখা যাবে। প্রতি দলে ২ জন করে ক্রিকেটার এবং ৯ জন করে অভিনেতা অংশ নেবেন। ২০২২-এর ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। সচিনরা ছাড়াও বেশ কয়েকজন প্রাক্তন তারকাকে এই টুর্নামেন্ট দেখা যেতে চলেছে। বিখ্যাত সব অভিনেতাদেরও দেখা যাবে টুর্নামেন্টে।

সরকারিভাবে টুর্নামেন্টের কথা ঘোষণা করা হবে তাড়াতাড়িই। কিছুদিন আগেই সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগদের ইন্ডিয়া লেজেন্ডস দল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেতাব জেতে শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে।