দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় উত্তপ্ত আবহাওয়ার সাথে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম ল’ঘুচা’পের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশে এলাকায় অব’স্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থা’য়ীভাবে দ’মকা/ঝ’ড়ো হাওয়াসহ বৃষ্টি/ব’জ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ: সীতাকুণ্ড, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জে’লাসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধ’রনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যা’হত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।













































