প্রচ্ছদ খেলাধুলা

আজ এক মজার কাণ্ড ঘটালেন তামিম!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আজ এক মজার কা’ণ্ড ঘটালেন তামিম। এবারের ডিপিএলে বিভিন্ন দল তাদের নির্ধারিত জার্সি নিয়ে মাঠে নেমেছে। এই ক্ষেত্রে জনপ্রিয় ক্লাব ব্রাদার্সের জার্সি যেন তামিমের মন কেড়েছে।

এদিকে ব্রাদার্সের প্রচলিত জার্সিতে আগে থেকেই ছিল কমলা রঙের ব্যবহার। এবার কমলা-হলুদ রঙের সাথে আরও নানান রঙ মিশিয়ে চোখে পড়ার মত এক জার্সি পরে প্রিমিয়ার লিগ খেলছেন ব্রাদার্সের ক্রিকেটাররা।

তাইতো ফেসবুকে একটু রসিকতাই করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক, যিনি ডিপিএলে খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে।আজ নিজের ফেসবুক পেইজে তামিম লিখেছেন,

‘বাংলাদেশের ক্রিকে’টে আমা’র দেখা সবচেয়ে বর্ণিল জার্সি হল ব্রাদার্স ইউনিয়নের এই জার্সি। এর চেয়েও বর্ণিল কোনো জার্সি দেখলে জানান!’ তামিম তার পোস্টে ইমুজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ব্রাদার্সের জার্সি দেখে বেশ রসবোধ জেগেছে তার!