প্রচ্ছদ দৈনিক খবর

আজকের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত কয়েক দিনের তুলনায় গতকাল (২ জুন) কম বৃষ্টিপাত হয়েছে। আজও তুলনামূলক কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার হতে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার নাগাদ তাপমাত্রা আরও বাড়তে পারে।

তবে বর্ধিত পাঁচদিনে মৌসুমি বায়ু দেশের উপকূলে এলে বৃষ্টিপাত পুনরায় বাড়বে। বুধবার (২ জুন) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, ৮০ মিলিমিটার; যা আগের দিনের অর্ধেক। এছাড়া সার্বিকভাবেই কমেছে বৃষ্টিপাত। ফলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বেড়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।