প্রচ্ছদ দৈনিক খবর

আজই ঘূর্ণিঝড়ে রূপ নিবে ইয়াস, যা জানালো আবহাওয়া অফিস!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে রুপ নিয়েছে। বর্তমানে এটি ৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগুচ্ছে-এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, সোমবার (২৪ মে) এটি আরো শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিবে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ওঠে যাচ্ছে ৫৫ কি. মি পর্যন্ত। লঘুচাপটি নিম্নচাপের পর ঘূর্ণিঝড়ে রুপ নিলে এর নাম হবে ইয়াস।

বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে, সমুদ্র বন্দর সমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় অবস্থানরত নিম্নচাপটি একই এলাকায় ( ১৬.২ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৯ পূর্ব দ্রাঘিমাংশ) ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়ে আগামী ২৬ মে ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে আ’ঘাত হানতে পারে।

আবহাওয়া অফিস আরও বলছে, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।