আগামী তিন দিন সারাদেশে বৃ’ষ্টি বা বজ্রসহ বৃ’ষ্টি ‘হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদ’প্ত র। রবিবার (৩০ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইস’লাম জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা,
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অ’স্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃ’ষ্টি বা বজ্রসহ বৃ’ষ্টি ‘হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাংশে ‘বিক্ষি’প্ত ভাবে মাঝারি ধরনের ভা’রি বৃ’ষ্টি ‘হতে পারে।
তিনি আরও জানান, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, খুলনা ও যশোর জে’লাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃ’দু তাপপ্রবাহ বইছে সেটি অব্যা’হত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অ’পরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত শনিবার (২৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।













































