চলতি ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড পারিশ্রমিকে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইতিমধ্যেই প্রথম ম্যাচে জয় পেয়েছেন মোহামেডান।
![]()
সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকা সাকিবকেই ঢাকা লিগের জন্য ৭০ লাখ টাকা রেকর্ড পারিশ্রমিক দিচ্ছে মোহামেডান। যা কিনা দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ! শুধু এই মৌসুমেই নয়, ২০০৯-১০ মৌসুম থেকেই ঢাকার ক্লাব ক্রিকেটে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়ে আসছেন সাকিব। ২০০৯-১০ মৌসুমে সর্বোচ্চ ৩৫ লাখ টাকায় সাকিবকে দলে নেয় মোহামেডান।
![]()
সেই মোহামেডানই এগারো বছরের ব্যবধানে সাকিবকে নিল ৭০ লাখ টাকায়। এই বিষয়টি নিশ্চিত করে মতিঝিলের ক্লাব মোহামেডানের এক কর্মকর্তা জানান, চুক্তির আগে সাকিবের শর্ত ছিল একটাই- লিগে সর্বোচ্চ সম্মানী দিতে হবে তাকে; মুশফিককে আবাহনী যা দিয়েছে, তার চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হবে। তার এই শর্তের পেছনে যুক্তিও আছে।
![]()
সাকিবকে দলে পেলে মোহামেডানের ব্রান্ডিংটাও হয়ে যাবে, তাই ক্রিকেট কমিটির কেউ বিশ্বসেরা এই অলরাউন্ডারের শর্তে আপত্তি তোলেননি













































