শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রয়েছেন সাকিব আল হাসান এবং মু’স্তাফিজুর রহমান।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ খেলছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। এদিকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি।সবকিছু ঠিকঠাক থাকলে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ মে।
এদিকে বর্তমানে আইপিএলে খেললেও শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন মু’স্তাফিজ এবং সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অ’পারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে কবে দেশে ফিরবেন এই দুই ক্রিকেটার তা নিশ্চিত করে বলেননি তিনি।
আইপিএলের এবারের আসর শেষ হবে ৩০ মে। অন্যদিকে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য ঈদের ২ দিন পরেই বায়ো বাবলের মধ্যে ঢুকে যাবে ক্রিকেটাররা। সেখানেই দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের। ২১ তারিখে বিকেএসপিতে শ্রীলংকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল খান, মোহাম্ম’দ নাইম শেখ, ইম’রুল কায়েস, লিটন কুমা’র দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্ম’দ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইস’লাম, নাসুম আহমেদ, মোহাম্ম’দ সাইফউদ্দিন, মু’স্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইস’লাম ও শহিদুল ইস’লাম।













































