প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএল আবার শুরু হলেও খেলবে না ইংলিশ ক্রিকেটাররা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারতের করোনা পরিস্থতি খারাপ হলেও এর মাঝেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেটাররা সর্বোচ্চ নিরাপত্তার মাঝে জৈব সুরক্ষা বলয়ে থাকলেও সেখানেও শেষ পর্যন্ত ঢুকে যায় মরণব্যাধি এই ভাইরাস। বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় পর্যন্ত স্থগিত করা হয় আইপিএলের ১৪তম আসরকে।

ফলে দ্রুতই দেশে ফিরে যান বিদেশি ক্রিকেটাররাও। এরই মাঝে নতুন সূচিতে আইপিএল আয়োজনের ভাবনায় রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১৪তম আসরের বাকি অংশ ভারতে না হয়ে দুবাই বা অন্য কোথাও আয়োজন করতে চাইছে ভারত। কিন্তু বাকি অংশ হয়তো ইংল্যান্ডের ক্রিকেটারদের নাও পেতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএল আবারও আয়োজন করতে চাইলেও আবার কখন শুরু হবে কিংবা আদৌ হবে কিনা, এখনও নিশ্চয়তা নেই।

তবে ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলি জাইলস জানিয়েছেন, নতুন সূচিতে আইপিএল হলে ইংলিশ ক্রিকেটারদের সেখানে খেলার সম্ভাবনা সামান্যই। সামনে ইংল্যান্ড দলের এখন চরম ব্যস্ত সূচি। আগামী মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ পাঁচটি। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বছরের শেষ নাগাদ আছে অ্যাশেজ। আর ভারত চাইছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আইপিএল করতে।

সে সেময় বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ইংলিশদের। জাইলস বলেন, ‘আমরা এখনও জানি না, নতুন করে গুছিয়ে আইপিএল কেমন হবে, কোথায় বা কবে হবে। তবে এই গ্রীষ্মে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ যখন শুরু করব। এরপর আমাদের সূচি অসম্ভব ব্যস্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজসহ আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল খেলা আছে। নিজেদের ক্রিকেটারদের দেখভাল ঠিকঠাক করতে হবে আমাদের।’

“নিউ জিল্যান্ড সিরিজের প্রেক্ষাপট ছিল অন্যরকম। ওই ম্যাচগুলো ঠিক করা হয়েছিল জানুয়ারির শেষ দিকে, ততদিনে ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার ব্যাপারে চু্ক্তি হয়ে গিয়েছিল। কিন্তু সামনের সূচি যদি সবগুলো ঠিকঠাক হয়, আমি ছেলেদের সবাইকে পাওয়ার আশা করছি। ইংল্যান্ডের ক্রিকেটারদের ইংল্যান্ডের ম্যাচেই খেলানোর পরিকল্পনা আমাদের।”