স্কুল বা কলেজে নাটক সিনেমা বানানো হলে যাকে জিনিসপত্র টানার দায়িত্ব দেওয়া হতো সেও এখন নায়ক কিংবা নায়িকা। টিকটকের কল্যাণেই। নতুন খবর হচ্ছে, অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে রাজশাহীতে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর ভদ্রা পার্ক, পদ্মা গার্ডেন, জিয়া পার্ক ও আলিফ-লাম-মীম ভাটার মোড়ে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নয়জনের মধ্যে তিনজন কিশোরী। এছাড়া একজন কিশোরও আছে। এদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।













































