প্রচ্ছদ দৈনিক খবর

অলিম্পিক গেমসে দেখা যাবে টি-২০ ক্রিকেট!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিরাট কোহলিরা ইংল্যান্ডে থাকবেন, অথচ অপর একটি ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে উড়ে যাবে ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলতে। একই সঙ্গে দু’টি জাতীয় দলের প্রসঙ্গ নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে বিস্তর।

তবে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী বিষয়টাকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করছেন। শাস্ত্রীর মতে, যদি টি-২০ ক্রিকেটের প্রসার ঘটাতে হয় এবং অলিম্পিকের মতো বহুজাতিক প্রতিযোগিতায় ক্রিকেটকে জায়গা করে দিতে হয়, তবে দল সংখ্যা বাড়ানোর এটাই সঠিক উপায় হতে পারে। আসলে সারা বাছর ঠাসা ক্রীড়াসূচির জন্য প্রথম সারির টেস্ট খেলিয়ে দলগুলি ব়্যাঙ্কিংয়ের পিছনের দিকে থাকা দলগুলি

এবং সহযোগী দেশগুলির বিরুদ্ধে ক্রিকেট খেলার সময় পায় না। অথচ ক্রিকেটের সার্বিক উন্নতির জন্য বড় দলগুলির সঙ্গে ম্যাচ খেলা জরুরি সহযোগী দেশগুলির। ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার হেড কোচ একই সঙ্গে দু’টি জাতীয় দল গড়ার ইতিবাচক দিক প্রসঙ্গে বলেন, ‘যদি আপনি সারা বিশ্বে টি-২০ ক্রিকেট ছড়িয়ে দিতে চান, তবে এটাই সামনের দিকে এগিয়ে যাওয়ার যথাযথ রাস্তা হতে পারে।

যদি অলিম্পিকে ক্রিকেটকে দেখতে চান, তবে আরও বেশি দলের প্রয়োজন।