প্রচ্ছদ দৈনিক খবর

অর্ধেক হয়ে যেতে পারে বাংলাদেশের জনসংখ্যাঃ বলছেন যু’ক্ত’রাষ্ট্রে’র গবেষকরা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, যেটা চলতি বছরের মধ্যভাগে প্রকাশিত, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৩৮৩ জন। যা বিশ্বের মোট জনসংখ্যার ২ দশমিক ১১ শতাংশ।

জনসংখ্যার বিচারে তাই বিশ্বের ৮ম জনবহুল দেশ বাংলাদেশ। নতুন খবর হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, আগামী কয়েক দশকের মধ্যে অনেকটাই কমে আসবে বিশ্বের জনসংখ্যা।

এই শতাব্দী শেষ হওয়ার আগেই ঘটবে এই পরিবর্তন। এর ফলে বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশের জনসংখ্যাও অর্ধেকে নেমে আসবে। বিখ্যাত মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ সম্প্রতি এ সংক্রান্ত গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, আজ থেকে ৮০ বছর পর বাংলাদেশের জনসংখ্যা কমে ৮ কোটি ১৩ লাখ দাঁড়াতে পারে।