প্রচ্ছদ বিনোদন

‘অর্ককে জড়িয়ে ধরেছেন কেন?’জনগণের প্রশ্নে তীর বিঁধলো ইমনকে, পাল্টা জবাব দিলেন ক্ষুব্ধ গায়িকা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয় অর্কদীপ মিশ্র। গত রবিবারই অনুষ্ঠিত হয় সেই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।কিন্তু বিজয়ী হওয়ার পরেও জনগণের ক্ষোভের মুখে পড়তে হয় অর্কদীপকে। তার জয় যেন মানতে পারেনা সারেগামাপার সকল দর্শক। তাদের মতে জয়ী অনুষ্কা অথবা নীহারিকা হবে। আর অর্কদীপের গানের গুরু হচ্ছে সারেগামাপার ইমন, তাই ইমনকেও নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার পাশাপাশি ব্যাক্তিগত ভাবেও আক্রমণ করা হয় ইমনকে। সকল দর্শক বিচারকদের উপর আঙ্গুল তোলে যে তারা টাকা খেয়ে এই বিচার করেছেন। এর প্রতিবাদে জয়, ইমন, অর্কদীপ লাইভে এসে যোগ্য জবাব দেন।

এর পাশাপাশি ইমনের ব্যাক্তিগত জীবন নিয়েও তাকে তীব্র আক্রমণ করা হয়। সাধারণ মানুষ কিছুতেই চুপ করতে চাইছেন না। তারা তাদের বক্তব্য জানিয়েই যাচ্ছেন। ইমন দুই মহিলার বলা কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন। তারা যে শুধুমাত্র সারেগামাপার এই অর্কদীপের ব্যাপারে মুখ খুলেছেন তা কিন্তু নয়।

তারা ইমনের প্রাক্তন প্রেমিক শোভনকে নিয়েও নানান কথা বলতে ছাড়েননি। আর একবার গায়িকা ইমন সারেগামার মঞ্চে নৃত্য পরিবেশন করেছিলেন জন্য তাকে গান ছেড়ে দিয়ে নাচকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে বলেছিলেন। ইমন একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা।

সারেগামাপার মঞ্চে এর আগেও বহু প্রতিযোগী নিজেদের প্রমান করেছেন। নিজেদের প্রতিভাকে জাগিয়ে তুলেছেন এই মঞ্চের মাধ্যমেই। এবারে সারেগামাপার মঞ্চে বিজয় মুকুট ওঠে অর্কদীপের মাথায়। কিন্তু তাতেও নেই রক্ষা ক্ষোভে ফেটে পড়েন আমজনতা। তাদের হিসেবমত অর্কদীপ লোকগান গায় তাই তার গান কখনই সেরা হতে পারেনা। তাদের বক্তব্য বিজয়ী হতে গেলে সব গানেই হতে হবে দক্ষ। এই সম্পূর্ণ ঘটনা সম্মন্ধে ইমন প্রচন্ড আফসোসের সুরে বলেন,” যারা ট্রোলিং করতে সিদ্ধহস্ত তারা যদি সত্যি কারের শিল্পীর সাধনা বুঝতেন তবে প্রতিযোগিতার বিচারক মঞ্চে উঠে নাচবেন কেন এমন প্রশ্ন করতেন না।” যোগ্য জবাব দেন গায়িকা ইমন।