প্রচ্ছদ দৈনিক খবর

অভিশপ্ত জোরা রোগে আক্রান্ত ছেলেদের জন্য ; সহযোগিতা পেতে বাবার আকুতি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কক্সবাজার মহেশখালীর মোহাম্মদ লালুর দুই ছেলে আইয়ুব আলী (১৬) ও আশরাফ আলী(১৪) দীর্ঘ ৭ বছর ধরে সারকোমা নামে এক কঠিন রোগ নিয়ে অভিশপ্ত জীবনযাপন করছেন। তারা এই অভিশপ্ত জীবন নিয়ে এতো অল্প বয়সেও বন্ধুদের সঙ্গে খেলা হয় না তাদের।

যেখানেই যায় কেউনা কেউ তাদের প্রতিবন্ধী বলে আলাদা করে দেয়৷ ফলে তাদের মনের অজান্তে জন্ম নেয় অভিশাপ৷ তারা ভাবতো আমাদের মতো কেউ প্রতিবন্ধী না হলে আমাদের কষ্ট কেউ বুঝতে পারবেনা৷ এ প্রতিবন্ধী দুই ছেলের বিষয়ে আমাদের প্রতিবেদক ফুয়াদ মোহাম্মদ সবুজ কথা বলেন মোহাম্মদ লুলুর সাথে।

মোহাম্মদ লুলুর বাড়ি উপজেলার কালারমারছড়া ইউনিয়ন মাইজপাড়া গ্রামে। লুলু জানায়, আমার এই দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১ বছর চিকিৎসারত ছিলাম, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমি একজন কৃষক মানুষ আমার পক্ষে এই সন্তানগুলোর চিকিৎসা ব্যবস্থা করার মতো সহায় সম্বল নেই। তাই সমাজের বিত্তবানরা যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো ছেলেগুলো স্বাভাবিক জীবন ফিরিয়ে পাবে।

বিষয়টি নিয়ে হাটহাজারীর শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শহিদুল্লাহ চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, এটি বুকের পিছনে হাড্ডি বেড়ে যাওয়ায় সারকোমা রোগে আক্রান্ত হয়েছে গেছে তারা। অপারেশনের মাধ্যমে এই রোগ সারানো সম্ভব, তবে এটি ব্যয়বহুল চিকিৎসা। সহযোগিতা পাঠানোর নিয়মঃ বিডি২৪লাইভ এর প্রতিবেদক ফুয়াদ মোহাম্মদ সবুজ, ই-মেইল [email protected], ফোনঃ ০১৬৯০০৯৯০৮১।