প্রচ্ছদ দৈনিক খবর

অভিনেতা ভাস্বর চ্যাটার্জি কাশ্মীরি কন্যার বিয়ে দিচ্ছেন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কা’শ্মীরের দুঃস্থ পরিবারের মে’য়ে সফিয়া নবির বিয়ে দিচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অ’ভিনেতা ভাস্বর চ্যাটার্জি। মে’য়েটির পরিবারকে মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৫ জুন চার হাত এক হবে। ভা’রতীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।

ভাস্বর বলেছেন, বুধবার রাতে অনলাইনে উর্দুতে লেখা নিমন্ত্রণপত্র পেয়েছি। যাওয়ার উপায় নেই। ইচ্ছে ছিল, বিয়ের ‘জোড়া’ পাঠাব। ডাক পরিষেবার অনিয়মের কারণে সেটিও সম্ভব হচ্ছে না। তবে কার্ড হাতে পাওয়ার পর আনন্দে চোখ ভিজে গিয়েছিল।

তিনি আরো বলেন, আমা’র কা’শ্মীরি ক্রিকেটার বন্ধু সাইম মু’স্তাফা এই পরিবারটির কথা জানান। তার কাছ থেকে জানতে পারি সফিয়ার বাবা স্থানীয় ফল বিক্রেতা। ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় পরিবারটি খুব খা’রাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর সফিয়ার বাবা তার বড় মে’য়ের বিয়ে দেন। সেই সময় পরিবারের পাশে দাঁড়িয়েছিল ভাস্বরের বন্ধু সাইমের স্বেচ্ছ্বাসেবী সংস্থা ‘ফেইথ’।

কা’শ্মীরি বন্ধুর থেকে গোটা ঘটনা জানার পরেই এই কর্মকা’ণ্ড থেকে দূরে থাকতে পারেননি অ’ভিনেতাও। তার পাশাপাশি কলকাতার আরো অনেকেই অর্থ সাহায্য পাঠিয়েছেন।