প্রচ্ছদ দৈনিক খবর

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানালেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, একটা জাতিকে ধ্বংস করতে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা প্রয়োজন। দয়া করে এটি করবেন না। দরকার হলে শিক্ষার্থীরা দুই বা তিন শিফটে শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে। তারপরও আগামীকালই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, না হলে জাতি সিকিমে পরিণতহবে।

আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছেন তখন ছাত্ররা প্রতিবাদ করে ন্যায্য কাজ করেছেন। গ্রেপ্তার ৫৪ জনসহ সব ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। তারাই উন্নত ভবিষ্যৎ দেখাতে পারে। নিজের স্বার্থেই আমি তাদের আন্দোলনে আসি। তিনি বলেন, পাসপোর্ট থেকে ইসরাইয়েলের নাম উঠিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না উনি কি ভুল করছেন। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, ‘জাতিকে একত্রিতভাবে উন্নতির পথে আসতে’। প্রধানমন্ত্রীকে আমি অনেকবার বলেছি, সবাইকে ডাকেন, একত্রিত করেন। কিন্তু উনি ডাকেন নি। তিনি সত্যকে ভয় পান। এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদইবরাহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের সামনে অবস্থান নেন। এদিকে,  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে করোনার যে দেড়কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল শিক্ষার্থীদের দেওয়া হবে। শিক্ষকদের আমরা দিচ্ছি। আমরা চাই, ভ্যাকসিন নিয়ে তারা স্বাভাবিক লেখাপড়া শুরু করুক। আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীবলেন, মেডিক্যালসহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আমরা চাই, সবগুলো বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু করুক। এ জন্য যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সরকারি-বেসরকারি, ছাত্রছাত্রী-শিক্ষক সবাইকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার চেষ্টা করব।শিক্ষার্থীদের দাবী ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও’সেশনজট নিরসন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের টিকা দেওয়ারস্পষ্ট পরিকল্পনা দাবি করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল রবিবার ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও’ ব্যানার নিয়ে ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। সমাবেশ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট পরিকল্পনার দাবিতে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় রাজু ভাস্কর্যে ‘প্রতীকী খাটিয়ামিছিল’- আয়োজনের  ঘোষণা দেওয়া হয়েছে।

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /৩১

bangla news।

ট্যাগ