প্রচ্ছদ দৈনিক খবর

অবসরের কারণ জানাতে গিয়ে বিস্ফোরণ ঘটালেন আমির

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দুর্দান্ত ক্যারিয়ার শুরুর পর নিষেধাজ্ঞায় থামতে হয়েছিল পা’কিস্তানের পেসার মোহাম্ম’দ আমিরকে। সে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ফিরেন আন্তর্জাতিক ক্রিকে’টে। কিন্তু কয়েকবছর খেলার পরই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন আমির। কিন্তু ঠিক কি কারণে এই অবসরের সিদ্ধান্ত তখন জানাননি তিনি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের কারণ জানিয়েছেন এই পা’কিস্তানী পেসার। আমির বলেন, “দেশের হয়ে আর খেলব না এটা ভাবাই খুব ক’ষ্টের। খুব সহ’জ ছিল না এই সিদ্ধান্ত। অনেক চিন্তা করতে হয়েছে। কাছের মানুষদের সঙ্গে কথা বলে তবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছি সেই নিয়ে কথা বললে অনেক খা’রাপ ঘটনা উঠে আসবে।

প্রার্থনা করি আমাদের কোনও ক্রিকেটারকে যেন এমন কিছুর মুখোমুখি হতে না হয়। নিজের ক্যারিয়ার যেন বলিদান দিতে না হয়।” আমির জানিয়েছেন তাঁর কাছে সব চেয়ে বড় হচ্ছে আত্মসম্মান। তিনি বলেন, “আমাকে কোনও রকম সম্মান দেখানো হতো না। সেই জন্যই অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

পা’কিস্তান ক্রিকে’টের দায়িত্বে যারা রয়েছে তারা নিজেদের কাজ করেছে। তাদের কিছু দায়িত্ব আছে, সিদ্ধান্ত নিতে হয়, আমা’র কাছে আমা’র কেরিয়ার ছিল। কিন্তু পারলাম না সেটা এগিয়ে নিয়ে যেতে। তবে এখন আমি আনন্দে আছি।” উল্লেখ্য, পা’কিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি একদিনের ম্যাচ এবং ৫০টি টি২০ ম্যাচে খেলেছেন আমির। আন্তর্জাতিক ক্রিকে’টে তাঁর সংগ্রহ ২৫৯টি উইকেট।