জাসিন্ডা কেট লরেল আরডার্ন হলেন একজন নিউজিল্যান্ডীয় রাজনীতিক এবং দেশটির ৪০তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়াও নিউজিল্যান্ড লেবার পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। ৪০ বছর বয়সী জাসিন্ডা এবং ৪৪ বছর বয়সী ক্লার্ক ২০১৯ সালের ইস্টার হলিডেতে বাগদান সেরেছিলেন। তাদের দুই বছরের একটি মে’য়েও রয়েছে।
আজ বুধবার (৫ মে) স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আগামী গ্রীষ্মেই সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে গাঁটছড়া বাধবেন তিনি।
নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাসিন্ডা এবং টিভি উপস্থাপক ক্লার্ক অবশেষে বিয়ে করার মতো একটি দিন ঠিক করতে পেরেছেন বলে জানিয়েছে কোস্ট রেডিও।
জাসিন্ডার উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এর অর্থ এটি নয় যে, বিষয়টি আম’রা কাউকে জানিয়েছি। তাই আমা’র মনে হয়, আগে কিছু মানুষকে আমাদের নিমন্ত্রণ করা উচিত। এই বিয়ে সম্ভবত ঐতিহ্যবাহী নিয়মে হবে না। জাসিন্ডা মনে করেন, বিয়ের পার্টি করার মতো বয়স তার আর নেই।
এ বিষয়ে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সকালে যে খবর বেরিয়েছে, তার চেয়ে বেশি কিছু বলার নেই।
২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করে ইতিহাসের পাতায় নাম লেখান জাসিন্ডা আরডার্ন।
সূত্র: রয়টার্স













































