প্রচ্ছদ দৈনিক খবর

অবশেষে দারুণ সুখবর পেলেন ইমরুল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ডিপিএল শুরুর এক দিন আগেই করোনাভাইরাসের আক্রান্ত হন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। তাতে আইসোলেশনে থাকার কারণে যোগ দিতে পারেননি দলের সঙ্গে। খেলা হয়নি শুরুর ম্যাচগুলো।

চার ম্যাচ পর করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে মাঠে ফেরার কথা জানিয়েছেন ইমরুল কায়েস। ফেসবুকে তার অফিসিয়াল পেজে লিখেছেন, সুস্থ হওয়া ও মাঠে ফেরার কথা। যদিও কোন ম্যাচ থেকে খেলবেন সেটি নিশ্চিত করেননি।

ইমরুল কায়েস বলেন, “আলহামদুলিল্লাহ কোভিড-১৯ পরীক্ষাতে নেগেটিভ। শিগগিরই মাঠে ফিরছি। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।”শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এবারের ডিপিএল টি-টোয়েন্টি আসরে খেলছেন তিনি। তার দল দুই জয় দুই হার নিয়ে রয়েছে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে।

এখন পর্যন্ত প্রত্যেক দলই চার ম্যাচ করে খেলেছে। পয়েন্ট টেবিলে সবার উপরে আছে ৩ ম্যাচে জয় নিয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, দুইয়ে আছে প্রাইম ব্যাংক ক্রীড়া চক্র। তিনে আবাহনী লিঃ ও চারে মোহামেডান স্পোর্টিং ক্লাব।