প্রচ্ছদ দৈনিক খবর

অবশেষে জাতীয় দলে ইমরুল কায়েস!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশের ক্রিকেটে ইমরুল কায়েসের মতো দুর্ভাগা ক্রিকেটার কমই আছে। তিনি কখনো জাতীয় দলে থাকেন, আর সুযোগ না পেলে থাকেন আশপাশে। প্রতিবারই নিজের সামর্থ্যের সর্বোচ্চ প্রমাণ করেই তাকে জাতীয় দলে আসতে হয়। অন্যদের জন্য অফুরন্ত সুযোগ বরাদ্দ থাকলেও ইমরুলের জন্য তা নেই। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে সুযোগ পেয়েছেন ইমরুল।

জাতীয় দলের এই অভিজ্ঞ ওপেনার সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন ২০১৮ সালের ১১ ডিসেম্বর উইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে। ওই ম্যাচে তিনি ‘ডাক’ মারেন। আর পরের বছর ভারতের বিপক্ষে কলকাতার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ছিল ইমরুলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ইমরুলের সংগ্রহ ছিল ৫ রান। এমন মলিন পারফর্মেন্সের পর ফের দল থেকে বাদ পড়েন ইমরুল। প্রায় দুই বছর পরে আবার জাতীয় দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে এই হোম সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা আগামীকাল রবিবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিকেটাররা দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম করে অনুশীলনে যোগ দেবেন। ৭ মে থেকে পুরো দল একসঙ্গে অনুশীলন করবে। ঈদের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের পর ওয়ানডে সিরিজের মূল দল ঘোষণা করা হবে। তিন ম্যাচের সিরিজটি মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে। ১৬ মে লঙ্কান দলের বাংলাদেশ আসার কথা।

২৪ সদস্যের প্রাথমিক দল : তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।