গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এমন পরিস্থিতিতে ডাবের পানি খুবই উপকারী। এটি কোনো কৃত্রিম পানীয় নয়। শরীর থেকে যেসব লবণ গরমের কারণে বের হয়ে যায় তা পূরণ করার জন্য আমাদের খাদ্য তালিকায় নানা ধরনের ফলের শরবত, কোমল পানীয়ের পাশাপাশি ডাবের পানি রাখা যায়।
কোক ফানটা না খেয়ে ডাবের পানি খান? দেখুন ডাবের পানির উপকার
ডাবের পানি শুধু পানীয় হিসেবেই উপকারী তা নয়, ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ লবণ ও নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা, যা অনেক জটিল রোগ নিরাময়ে সাহায্য করে।
ডাবের পানি কলেরা প্রতিরোধ করে, বদহজম দূর করে, হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, গরমে ডি-হাইড্রেশনের সমস্যায় বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। ব্যায়ামের পর যখন শরীর ঘেমে ক্লান্ত হয়ে যায় তখন ডাবের পানি পান করলে শরীরের ফ্লুইডের ভারসাম্য বজায় থাকে। গরমের কারণে ঘামাচি, ত্বক পুড়ে গেলে, ডাবের পানি লাগালে আরাম পাওয়া যায়। ডায়াবেটিস রোগীরা ডাবের পানি পান করতে পারেন। ডাবের পানি বাচ্চাদের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং শরীরে ব্লাড সার্কুলেশন ভাল রাখে। এছাড়া কোলাইটিস, আলসার, গ্যাসট্রিক, পাইলস, ডিসেন্ট্রি, কিডনীতে পাথর-এসব সমস্যায় ডাবের পানি উপকারী। ঘন ঘন বমি হলে ডাবের পানি ওষুধ হিসেবে কাজ করে।
তাই কৃত্রিম ক্ষতিকর পানীয়র পরিবর্তে ডাবের পানি পান করার অভ্যাস করতে হবে। এতে গরমে তৃষ্ণাও মিটবে, শরীরও সুস্থ ও তাজা থাকবে।
পড়া যাবে:< 1minute টমেটো বেশ উপকারী একটি সবজি। বিভিন্ন রান্নার স্বাদে টমেটো যেমন এক মজাদার ভিন্নতা আনে তেমনি এটি দেহের বিভিন্ন পুষ্টি উপাদানও পূরণ করে থাকে। আজকাল ১২ মাসই পাওয়া যায় টমেটো। ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত সহায়ক এই সবজি, [ বিস্তারিত ]
পড়া যাবে:2মিনিটে ডায়াবেটিসের কারণে পায়ের যেসব রোগ হয়, তাকে ডায়াবেটিক ফুট বলে। ফুট বলতে পায়ের পাতাকে বোঝায়। তবে শুধু ডায়াবেটিসই যে দায়ী, তা নয়। অযত্ন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ব্যথার অনুভূতি নষ্ট হওয়া, ধমনির রক্তপ্রবাহ ব্যাহত হওয়া, জীবাণু বা ছত্রাকের [ বিস্তারিত ]
পড়া যাবে:2মিনিটে বাংলাদেশে অতি পরিচিত একটি শাকপাতা হলো কচুশাক! বিশেষ করে গ্রামাঞ্চলে কচুশাক খুবই জনপ্রিয়। কারণ বাড়ির উঠোনের কোণে, ধানের ক্ষেতে, বিলের ধারে যত্রতত্র বিনা যত্নে জন্মে বলে কচুশাক সহজেই পাওয়া যায়, কিনে খেতে হয় না। কচুগাছ [ বিস্তারিত ]