প্রচ্ছদ দৈনিক খবর

শ্মশানগুলোতে পড়ে রয়েছে লাশের সারি, জায়গা নেই কবরস্থানেও

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। সবচেয়ে বাজে পরিস্থিতি রাজধানী দিল্লিতে।শ্মশানগুলোতে মৃতদেহ পোড়ানোর জন্য আর স্থান সংকুলান হচ্ছে না।

এমনকি জায়গা নেই কবরস্থানেও। মৃতদেহ দাহ করার কাঠও ফুরিয়ে গেছে অনেক শ্মশানে। কাঠের অভাবে কেয়ারটেকারকে বন্ধ করে দিতে হয়েছে শ্মশানের দরজা।

দিল্লির অন্যতম একটি প্রধান শ্মশানে দৈনিক ২২ জনের দেহ সৎকারের ব্যবস্থা আছে। আর আপাতত রোজই সেখানে ৬০ থেকে ৭০টি মৃতদেহ আসছে। চাপে পড়ে শ্মশানের আশপাশে আরও ১০০টি প্ল্যাটফর্ম তৈরি করতে হচ্ছে।