সইফ-করিনার ঘরে এল নতুন অতিথি। একরত্তি বোনকে নিয়ে বেজায় খুশি নতুন দাদা তৈমুর। ক্যামেরার সামনে তাঁকে নিয়ে পোজও দিয়েছে সে। আর সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।
*শুধু দাদা তৈমুর নয়। সদ্যোজাতকে নিয়ে দেখা গিয়েছে নবাব ঘরণীকেও। ফলে অন্তঃস্বত্বা করিনা কোনও খবর গোপন করছেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ছবি: ইনস্টাগ্রাম।
*যদিও করিনার মা হতে যে আরও কিছুদিন বাকি, তাও অবশ্য ভুলে যাচ্ছেন না অনেকেই। তারপরেও তৈমুরের কোলে সদ্যোজাত এই শিশুটি কে? তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়্যেছে। ছবি: ইনস্টাগ্রাম।
*তবে কে এই সদ্যোজাত, যকে নিয়ে এত খুশি নবাব পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, শিশুটি করিনা কাপুর খানের টিমের সদস্যা নয়না সোহানের। গত ৩০ অগাস্ট মা হয়েছেন নয়না। তাই মেয়েকে নিয়েই এদিন করিনার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে জান তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
*বুধবার নয়না এবং তাঁর ম্যানেজার পুনম দামানিয়ার জন্য একটি ডিনার পার্টি রেখেছিলেন করিনা। সেখানেই নয়না, মেয়ে সিয়াকে নিয়ে উপস্থিত হন। আর তারপরেই তাকে নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়ে দাদা তৈমুর। ছবি: ইনস্টাগ্রাম।
*এ দিন করিনাকে খোশমেজাজে নয়না ও পুনমের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে একাধিক ছবিতে। সেখানে সিয়াকে পাশে নিয়ে পোজ দিয়েছেন নবাব ঘরণী। আর সেই ছবিগুলি পোস্ট করেছেন করিনার টিমের সদস্য নয়নাই। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক ভাইরাল। ছবি: সংগৃহীত।
৫০০০+ মজদার রেসিপির জন্য Google Play store থেকে Install করুন “Bangla Recipes” মোবাইল app…. 🙂.মোবাইল app Download Link >>> https://bit.ly/2YsK4MO
Loading…
বাংলা হেলথ কেয়ার /এসপি
