শীতের সকালে নারকেলের পুলি পিঠা

শীতের সকালে নারকেলের পুলি পিঠা
পড়া যাবে: < 1 minute

শীতের সকালে নারকেলের পুলি পিঠা

উপকরণঃ

– নারকেল ১টি,

– চালের গুঁড়া আধা কেজি,

– চিনি ১ কাপ,

– ময়দা সোয়া কাপ,

– পানি ১ কাপ,

– লবণ স্বাদমতো,

– তেল পরিমাণমতো।

প্রণালীঃ প্রথমে নারকেল কুড়িয়ে নিন। এবার কড়াইয়ে নারকেল ও চিনি একসঙ্গে দিয়ে পুর তৈরি করে নিন।

আরো পড়ুনঃ রাগ হতে পারে হার্ট অ্যাটাক এর কারণ

এবার পানি ফুটিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে খামির তৈরি করে নিন। চালের গুঁড়া সেদ্ধ হলে নামিয়ে ভালো করে মেখে নিন। এবার ছোট ছোট লেচি কেটে পুর ভরে মুখ বন্ধ করে পুলি বানিয়ে নিন। বানানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে ভাজুন। ব্যস হয়ে গেলো নারকেলের পুলি পিঠা।

বাংলা হেলথ কেয়ার /এসপি