মালদ্বীপে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সেখান থেকেই নিজের বিকিনি ছবি শেয়ার করলেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী। সাদা রঙের বিকিনি পরে ক্যাটরিনা যখন তাঁর নিজের ছবি শেয়ার করেন, তা দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। ক্যাটরিনার ওই ছবি দেখে তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন অনুরাগীরা
মালদ্বীপে গিয়ে ‘প্যারাডাইস ফাউন্ড’ বলে ছবির সঙ্গে ক্যাপশন দিতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।
পরিচালক রোহিত শেট্টির ছবি সূর্যবংশীতে অভিনয় করতে দেখা যায় ক্যাটরিনাকে। লকডাউনের আগে ওই ছবির ট্রেলার সামনে আসার পর আচমকাই মুক্তি বন্ধ হয়ে যায়। শোনা যাচ্ছে, ২০২১ সালে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের ওই সিনেমা মুক্তি পাবে
অভিনয়ের পাশাপাশি বর্তমানে ক্যাটরিনা বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। যদিও বিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। উপযুক্ত সময় এলে ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু প্রকাশ্যে আনবেন বলে আগেই জানান ক্যাটরিনা
ক্যাটরিনার পাশাপাশি বিকি কৌশলও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সলমন ক্যাম্পে ফিরে আসেন ক্যাটরিনা। টাইগার জিন্দা হ্যায়, ভারত-এ সলমনে সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি
৫০০০+ মজদার রেসিপির জন্য Google Play store থেকে Install করুন “Bangla Recipes” মোবাইল app…. 🙂.মোবাইল app Download Link >>> https://bit.ly/2YsK4MO
Loading…
বাংলা হেলথ কেয়ার /এসপি
