মজাদার ইলিশ মাছ বছরজুড়ে সংরক্ষণের সঠিক উপায় জেনে নিন

মজাদার ইলিশ মাছ বছরজুড়ে সংরক্ষণের সঠিক উপায় জেনে নিন
পড়া যাবে: < 1 minute

ইলিশের মৌসুমে সহজেই স্বাদযুক্ত ইলিশ পাওয়া যায়। অন্য মৌসুমের চেয়ে এখন দামও কম। তাই সারাবছর ইলিশ খেতে চাইলে এখনই ইলিশ সংরক্ষণ করা উচিত। সঠিক উপায়ে ইলিশ সংরক্ষণ করলে স্বাদ-গন্ধে কোনো তারতম্য হয় না। আসুন জেনে নেই বছরজুড়ে ইলিশ সংরক্ষণের দুটি সহজ উপায়-
ডিপ ফ্রিজ: ইলিশ সংরক্ষণ করতে চাইলে আস্ত ইলিশ পলিথিন ব্যাগে ঢুকিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। খেয়াল রাখবেন, পলিথিনের ভেতরে যেন বাতাস ঢুকতে না পারে। পলিথিন মোড়ানো ইলিশ ডিপ ফ্রিজে রেখে দিলে সারাবছর স্বাদ অক্ষুণ্ন থাকবে।

মসলার গুঁড়া: প্রথমে ইলিশটি টুকরা টুকরা করে কাটুন। একটি মাছের জন্য ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে দিয়ে মাখুন। মসলামাখা মাছের টুকরা একটি মুখবন্ধ বাটিতে নিন। এরপর ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে রাখলে কয়েক মাস ভালো থাকবে।
তবে টুকরা টুকরা করে মসলা মেখে রাখার চেয়ে আস্ত ইলিশ মাছ পলিথিনে মুড়িয়ে ডিপ ফ্রিজে রাখলে বেশিদিন ভালো থাকবে।
৫০০০+ মজদার রেসিপির জন্য Google Play store থেকে Install করুন “Bangla Recipes” মোবাইল app…. 🙂.মোবাইল app Download Link >>> https://bit.ly/2YsK4MO

Loading…

বাংলা হেলথ কেয়ার /এসপি