প্রচ্ছদ দৈনিক খবর

বিশ্বকাপ ভারত থেকে সরে যেতে পারে,বিকল্প ভেনু চূড়ান্ত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের পথে যাচ্ছে। বলতে গেলে এখন হাতের নাগালের বাইরে গিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। তারপরও এই পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালিয়ে যাচ্ছে আয়োজকরা। কিন্তু সামনে যদি পরিস্থিত আরও খারাপ হয় তখন কি নতুন কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে ভারত?

দেশটির করোনা পরিস্থিতি এমনই প্রশ্ন সবার সামনে ঠেলে দিচ্ছে। কারণ অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। আগামী অক্টোবরের মাঝামাঝিতে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা। কিন্তু এখন বিকল্প ভাবতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে (আইসিসি)। আইসিসির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হাতে মাস ছয়েকের মতো সময় আছে তাই এখনই চূড়ান্ত কিছু বলে দেয়ার সময় হয়নি। তবে দেশটির পরিস্থিতি ভালোভাবেই পর্যবেক্ষণে রেখেছে আইসিসি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে তারা। ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত না হলেও বিকল্প ভাবনা ঠিকই মাথায় রাখছে আইসিসি। সেক্ষেত্রে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া ভাবা হচ্ছে শ্রীলঙ্কার কথাও। তবে দুই দেশের মধ্যে আরব আমিরাতকেই বিকল্প হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। কেননা সেখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে কম

এবং বিশ্বকাপ আয়োজনের সুযোগ-সুবিধাও আছে যথেষ্ট। আইসিসির প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত সপ্তাহেই বিশ্বকাপের জন্য নয়টি ভেন্যু প্রস্তাব করেছে ভারতীয় বোর্ড। ফাইনাল হওয়ার কথা আহমেদাবাদে ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। মূল পর্বের আগে অনেক দল সেখানে বাছাইপর্বও খেলবে, যার মধ্যে আছে বাংলাদেশও।