প্রাক্তন প্রেমিক হিমাংশ নেহার কাছে ক্ষমা চাইলেন

প্রাক্তন প্রেমিক হিমাংশ নেহার কাছে ক্ষমা চাইলেন
পড়া যাবে: < 1 minute

সম্প্রতি রোহনপ্রীতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা নেহা কাক্কর। বর্তমানে হানিমুনের জন্য তিনি দুবাইতে আছেন। বেশ আনন্দেই দিন পার হচ্ছে এই নবদম্পতির।
এদিকে, নেহার কাছে ক্ষমা চেয়েছেন তার প্রাক্তন প্রেমিক হিমাংশ কোহলি! সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হিমাংশ কোহলির সঙ্গে নেহা কাক্করের ওই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন হিমাংশ।

তিনি বলেন, কেন এই ধরনের মিথ্যা খবর ছড়ানো হচ্ছে জানেন না। এই ধরনের খবরে কার লাভ হচ্ছে বলেও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের মিথ্যা খবর না ছড়ানো হয়, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে বলেও মত প্রকাশ করেন হিমাংশ।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া
২০১৮ সালে হিমাংশ কোহলির সঙ্গে নেহা কাক্করের বিচ্ছেদ হয়ে যায়। হিমাংশের সঙ্গে বিচ্ছেদর পর কান্নায় ভেঙে পড়েন নেহা। একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চেই আদিত্যর সঙ্গে নেহা সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যদিও পরে জানা যায়, সংশ্লিষ্ট ওই রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তার জন্যই নেহার সঙ্গে আদিত্যর সম্পর্কের গুঞ্জন নিয়ে জল্পনা শুরু হয়।
৫০০০+ মজদার রেসিপির জন্য Google Play store থেকে Install করুন “Bangla Recipes” মোবাইল app…. 🙂.মোবাইল app Download Link >>> https://bit.ly/2YsK4MO

Loading…

বাংলা হেলথ কেয়ার /এসপি