সামনে ফাইনাল পরীক্ষা৷ মাথার উপর চাপ৷ এমন অবস্থায় পরীক্ষায় ভালো পারফর্ম করার জন্য ভালো খাওয়াদাওয়া জরুরি৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এই সময় এমন কয়েকটি হেল্থড্রিংকস খাওয়া যেতে পারে যেগুলি মাথাকে চাপমুক্ত করে৷
১) আমন্ড মিল্ক
স্মৃতিশক্তি বাড়ায় আমন্ড৷ দুধের সঙ্গে এর মিশেল ঘটলে তা আরও বেশি ফলদায়ী হয়ে ওঠে৷ ফুটন্ত দুধে গুঁড়ো আমন্ড মিশিয়ে পরীক্ষার সময় খাওয়া উচিত৷ এর মধ্যস্থিত প্রোটিন মস্তিস্কের স্মরণ ক্ষমতা বাড়ায়৷ আমন্ডের ভিটামিন ই ব্রেনের কোষগুলি সচল রাখতে সাহায্য করে৷
২) ব্লুবেরি ও স্ট্রবেরি
শুনতে বেশ ভালো লাগে৷ ব্লুবেরি বা স্ট্রবেরি সবসময়ই ছোটোদের প্রিয়৷ আর পরীক্ষার সময় যদি এই প্রিয় ফলের রস হাতের কাছে পাওয়া যায়, মন এমনিই ভালো হয়ে যায়৷ ব্লুবেরি ও স্ট্রবেরি ব্রেনের কোষগুলিকে নষ্ট হতে দেয় না৷ এক গ্লাস দুধের সঙ্গে ব্লুবেরি বা স্ট্রবেরি মিশিয়ে খাওয়া তাই মস্তিস্কের পক্ষে ভালো৷ আর এদের তৈরি রস যদি খাওয়া যায়, তাতে তো আরও ভালো ফল হয়৷
৩) ডার্ক চকোলেট শেক
মনোযোগ বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করে ডার্ক চকোলেট৷ স্মৃতিশক্তি বাড়াতে দুধের সঙ্গে ডার্ক চকোলেট খুব উপকারী৷ ছোটোদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই পানীয়৷ ক্যাফাইন মনকে সজাগ রাখে৷ রক্তচাপ কমাতে ও হৃদযন্ত্রে রক্ত চলাচল বাড়াতে দুধের সঙ্গে ডার্ক চকোলেট খাওয়া উপকারী৷ এর মধ্যস্থিত ভিটামিন ডি স্মৃতিশক্তি বাড়ায়৷
৪) বিটের রস
ছোটোদের জন্য বিটের রস যথেষ্ট উপকারী৷ বিটের মধ্যে ভিটামিন এ, কে ও সি থাকে৷ সেই সঙ্গে বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেলনের মতো উপাদানও থাকে৷ এই সব উপাদান থাকার জন্য বিট যে কোনও বয়সের মানুষের কাছেই উপকারী৷ বিশেষত ছোটোদের মস্তিস্কের বৃদ্ধির জন্য বিটের রস খুব প্রয়োজনীয়৷
৫) জাগেরা টি
জাগেরা চা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ৷ এর ফলে ছোটোদের সামগ্রিক অনাক্রম্যতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে এটি৷
৫০০০+ মজদার রেসিপির জন্য Google Play store থেকে Install করুন “Bangla Recipes” মোবাইল app…. 🙂.মোবাইল app Download Link >>> https://bit.ly/2YsK4MO
Loading…
বাংলা হেলথ কেয়ার /এসপি
