ডিভোর্সের পর অভিনেত্রী বাঁধন এখন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ‘সিঙেল মাদার’ …(ফটোগ্যালারী)

ডিভোর্সের পর অভিনেত্রী বাঁধন এখন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ‘সিঙেল মাদার’ …(ফটোগ্যালারী)
পড়া যাবে: < 1 minute

জনপ্রিয় নাম আজমেরী হক বাঁধন। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। এরপর ছোটপর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই ছবি পোস্ট করেন তিনি। এই অভিনেত্রীর কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে দুনিয়ায় পথচলা শুরু করেন বাঁধন।

একের পর এক নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনের মডেল হয়ে নিজেকে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বাঁধন। সাবলীল অভিনয় আর গ্ল্যামারের মুগ্ধতা ছড়িয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন।

বাঁধন মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত বিষয়ে বি.ডি.এস পাস করেছেন তিনি।

২০১০ সালে শিল্পপতী মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেছিলেন বাঁধন। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। বাঁধন-সনেট দম্পতির একমাত্র মেয়ে সায়রা।

ডিভোর্সের পর মেয়েকে নিয়েই আছেন বাঁধন। সোশ্যাল মিডিয়ায় ‘সিঙেল মাদার’ হিসেবে বেশ জনপ্রিয় তিনি।

গত ২৮ অক্টোবর তারিখে ৩৭ বছর বয়সে পা রেখেছেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ তথ্য নিজেই জানিয়েছেন।

ইনস্টাগ্রামে বাঁধনের ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি।
৫০০০+ মজদার রেসিপির জন্য Google Play store থেকে Install করুন “Bangla Recipes” মোবাইল app…. 🙂.মোবাইল app Download Link >>> https://bit.ly/2YsK4MO

Loading…

বাংলা হেলথ কেয়ার /এসপি