মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে চুল চিটচিটে আঠালো হতে পারে। সমস্যা থেকে পরিত্রাণ পেতে অনেকেই ঘন ঘন শ্যাম্পু করে থাকেন। ফলে মাথার ত্বক হয়ে যায় শুষ্ক। যে কারণে আরও বেশি তেল নিঃসরণ হয়। সেই তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যায়। আবার চুল তৈলাক্ত ও আঠালো হয়ে যায়।
এই চক্র রোধ করার জন্য রয়েছে কিছু পন্থা।
সালফেট মুক্ত শ্যাম্পু: সালফেট সমৃদ্ধ শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার করার পাশাপাশি অতিরিক্ত শুষ্ক করে ফেলে। সালফেট-বিহীন শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার করে এবং তেলের মাত্রার ভারসাম্য বজায় রেখে চুল সুস্থ রাখতে সহায়তা করে।
পরিমিত প্রসাধনী ব্যবহার: চুল চিটচিটে হওয়ার সমস্যা দেখা দিলে দুটি বিষয় মনে রাখতে হবে- চুল কম স্পর্শ করা এবং কম প্রসাধনী ব্যবহার করা উচিত। ক্রিমধর্মী প্রসাধনী ব্যবহার করলে তা মাথার ত্বকে জমে থেকে চুল চিটচিটে হওয়ার প্রবণতা দেখা দেয়। তাই চিটচিটেভাব দূর করতে যতটা সম্ভব এই ধরনের প্রসাধনীর ব্যবহার এড়িয়ে চলা উচিত।
চুল উঁচু করে বেঁধে রাখা: চুলে ময়লা হওয়ার কারণে অনেক সময় তা দেখেতে রুক্ষ ও মলিন লাগে। এমন দিনে চুল উঁচু করে বেঁধে রাখতে পারেন, ফলে দেখতে খুব একটা খারাপ লাগবে না। বেণি করা, উঁচু করে ঝুঁটি করা ইত্যাদি চুলের স্টাইল করে দেখতে পারেন।
শুষ্ক শ্যম্পু ব্যবহার: চুল শ্যাম্পু করা ছাড়াও সতেজ দেখাতে চাইলে শুষ্ক বা ‘ড্রাই’ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এটা কেবল সতেজই দেখাবে না বরং চুল পরিষ্কার করতে শ্যাম্পু ও পানির ভালো বিকল্প হিসেবে কাজ করে। ভালো ফলাফলের জন্য চুল কয়েকভাগে ভাগ করে শুষ্ক শ্যাম্পু তাতে স্প্রে করে নিন। শুষ্ক শ্যাম্পু ব্যবহারের আরেকটি উপায় হল- চুল পরিষ্কার করার পরপরই ব্যবহার করা। এতে মাথার ত্বকের তেল নিঃসরণ হওয়া শুরু করলেই শুষ্ক শ্যাম্পু কাজ শুরু করে দেয়।
৫০০০+ মজদার রেসিপির জন্য Google Play store থেকে Install করুন “Bangla Recipes” মোবাইল app…. 🙂.মোবাইল app Download Link >>> https://bit.ly/2YsK4MO
Loading…
বাংলা হেলথ কেয়ার /এসপি
