চিকেন নাগেট

চিকেন নাগেট
পড়া যাবে: < 1 minute

চিকেন নাগেট

উপকরণঃ

– মুরগীর বুকের মাংস (কিউব করে কাটা)

– আদা বাটা ১চা চামচ,

– রসুন বাটা ১চা চামচ,

– লবন ১চা চামচ,

– মরিচগুড়ো ১চা চামচ,

– ম্যাগি স্বাদ এ ম্যাজিক বা চিকেন কিউব ১ প্যাকেট,

– ময়দা ১/৪ কাপ,

– ব্রেডক্রাম্বস ১কাপ,

– ডিম ১টা।

প্রণালীঃ মুরগী পরিষ্কার করে টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। প্রথমে মরিচ গুঁড়া, লবণ, ম্যাগি স্বাদ এ ম্যাজিক, ১ চা চামচ আদা বাটা এবং রসুনবাটা একটি পাত্রে নিয়ে ভাল করে মুরগির সাথে মাখিয়ে ২০ মিনিট মেরিনেট করে রেখে দিতে হবে।

আরো পড়ুনঃ আক্কেল দাঁতের যন্ত্রণায় অস্থির হয়ে গেছেন? জানুন সমাধান 

ময়দাতে লবণ দিতে হবে। ডিম ফেটে ১/২ প্যাকেট ম্যাগি স্বাদ এ ম্যাজিক মিশিয়্ব নিতে হবে। এখন মুরগী টুকরাগুলো ময়দায় গড়িয়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বস মাখিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী ডুবো তেলে ভেজে নিতে হবে।

বাংলা হেলথ কেয়ার /এসপি