চিকেন কোরমা

চিকেন কোরমা
পড়া যাবে: < 1 minute

চিকেন কোরমা

উপকরণঃ

– মুরগী ১টি,

– আলু ২টি টুকরা করা,

– পেঁয়াজ বাটা ১/৪ কাপ,

– কাঁচামরিচ ৪টি,

– আদা বাটা ১ টেবিল চামচ,

– রসুন বাটা ১ টেবিল চামচ,

– জিরা বাটা ১ চা চামচ,

– চিনি ১ চা চামচ,

– দারুচিনি ২টি,

– এলাচ ৪টি,

– তেজপাতা ২টি,

– গরম মসলা পাউডার ১/২ চা চামচ,

– টক মিষ্টি দই ১/২ কাপ,

– কিসমিস ৭/৮ টি,

– লেবুর রস ১ টেবিল চামচ,

– তেল ১ কাপ,

– ঘি ১ টেবিল চামচ,

– লবণ স্বাদমতো।

আরো পড়ুনঃ ‘ওয়াটার থেরাপি’ -তে আপনার ওজন কমিয়ে নিন খুব সহজে

প্রণালীঃ কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেঁজে উঠিয়ে রাখুন। এখন বাকি তেল দিয়ে সব বাটা মসলা গুলো দিয়ে একটু কষিয়ে দই দিন। এবার মাংস ও আলু দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। নামানোর কিছুক্ষণ আগে কিসমিস, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে দিন। পোলাও এর সাথে পরিবেশন করুন।

বাংলা হেলথ কেয়ার /এসপি