প্রচ্ছদ দৈনিক খবর

রাজশাহী মেডিকেলে করোনায় প্রাণ গেল আরও ১২ জনের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রয়েছেন। মৃতদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৭ জন, উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর ৭ জন এবং নাটোরের ১ জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ২৯০ জন। আইসিইউতে আছেন ১৮ জন।

তিনি জানান, দুটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ।এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নওগাঁর ১৫ জন, নাটোরের ১৫ জন, পাবনা ও কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।

আরও পড়ুন=অভিষেক ম্যাচটা স্বর্ণের অক্ষরে বাঁধিয়ে রাখার মতো করেই খেলেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার ডেভিড কনওয়ে। ঐতিহাসিক লর্ডসে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি, গড়েছেন ইতিহাস। সবমিলিয়ে বিশ্বের মাত্র সপ্তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।

সেই রেকর্ডগড়া ইনিংসের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়েও রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী কনওয়ে। এক ডাবল সেঞ্চুরির মাধ্যমেই তিনি পেয়েছেন ৪৪৭ রেটিং পয়েন্ট, পৌঁছে গেছেন র‍্যাংকিংয়ের ৭৭ নম্বর স্থানে।