প্রচ্ছদ দৈনিক খবর

মিমির মেডিকেলে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজশাহীর বাঘায় দরিদ্র মেধাবী ছাত্রী মিমির মেডিকেলে ভর্তির দায়িত্ব নিয়েছেন ইউএনও পাপিয়া সুলতানা। ২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩৫১২ তম হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলে অধ্যায়নের জন্যসুপারিশপ্রাপ্ত হয়েছেন উপজেলার আরাজী চাঁদপুর গ্রামের ইশরাত জাহান মিমি। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৬০১২৯১। তার বাবার নাম গোলাম মোস্তফা।

মেডিকেলে সুযোগ পাওয়ার পর অর্থের অভাবে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন দরিদ্র পরিবারের মেয়ে ইশরাত জাহান মিমি। স্থানীয় মাধ্যমে বিষয়টি জানার পর তার ভর্তির দায়িত্বভার গ্রহণ করেন ইউএনও পাপিয়া সুলতানা।

বৃহস্পতিবার ইশরাত জাহান মিমিকে ডেকে তার ভর্তির সব দায়িত্ব নিয়েছেন বলে তাকে সে বিষয়ে দুশ্চিন্তা না করার জন্য ইউএনও পাপিয়া সুলতানা আশ্বস্থ করেন। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান।

পাপিয়া সুলতানা বলেন, মিমির ভর্তির সমস্ত টাকা নিজে বহন করবো। তবে সামনে এগিয়ে নেয়ার জন্য ভর্তির পরবর্তীসময়ে আমি, সহকারি কমিশনার (ভূমি) কামাল হোসেন ও উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ তাকে আর্থিক সহযোগিতা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সেই টাকাও আমরা নিজেরা বহন করবো